ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

স্থগিত পরীক্ষা দ্রুত গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। হল কিংবা ক্লাস কার্যক্রম চালু না হলেও শিক্ষা জীবন সফল করতে দ্রুত পরীক্ষা গ্রহণের দাবী জানিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত করে দ্রুত পরীক্ষা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইলিয়াস কবির ও অর্থনীতি বিভাগের ইমরান হোসেন সহ অন্যান্যরা।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম জানান, মন্ত্রণালয় থেকে নির্দেশনার আলোকে পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের দাবীর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102