ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার নির্বাচন ১১ সেপ্টেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

উপস্থিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপর মোহাম্মদ আশিকুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক ও জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিকসহ নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে নৌকা মনোনীত মেয়র প্রার্থী আব্দুল খালেক, নারিকেল গাছ মার্কার কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মোবাইল মার্কার মিজানুর রহমান মাসুম ও হাতপাখা মার্কার সিরাজুল ইসলামসহ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

চলতি বছরের ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২ জুন নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে দেন। অপর এক আদেশে গোটা নির্বাচনই স্থগিত করেন নির্বাচন কমিশন।

শেষ পর্যন্ত আপিল বিভাগের রায়ে সব জটিলতার অবসান হয় এবং আদালতের আদেশ মোতাবেক নতুন করে আগামী ১১ সেপ্টেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102