ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত হয়েছে: মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৯ বার পঠিত

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদগুলোর আইনে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

রোববার ঢাকায় স্থানীয় সরকার ইনস্টিটিউটে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সম্পর্কিত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উপ-পরিচালকদের (ডিডিএলজি) কাজের পরিধি সম্পর্কে তাদের ধারণা প্রদান ও ডিডিএলজিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দু-দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নানা স্তরে মানুষ আগের তুলনায় এখন সহজে সেবা পাচ্ছে। কারণ যার যার দায়িত্ব ও কর্মপরিধি এখন সুনির্দিষ্ট। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে তিন শতাধিক পৌরসভা এখন তাদের ব্যয় করার পরও রাজস্ব উদ্বৃত্ত থাকছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102