ads
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্পিডবোট উল্টে একজনের মৃত্যু রাঙামাটিতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩১ বার পঠিত

রাঙামাটির লংগদুতে যাত্রীবাহী স্পিডবোট উল্টে একজন মারা গেছেন। আহত নয় জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মধুয়াছড়া নামক এলাকায় কাচালং নদীর বাঁকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম মমতা বেগম (৩৫)। তিনি লংগদুর মাইনীমুখ সোনাই এলাকার স্বামী সাহাব উদ্দিনের স্ত্রী।

গুরুতর আহতরা হলেন– সালমান (৮) ও কবির হোসেন (৬০)। স্পিডবোট চালকের নাম মো. আলী।

স্থানীয়ভাবে জানা যায়, মাইনীঘাট থেকে রাঙামাটি আসার পথে মধুয়াছড়া নদীর বাঁকে দাঁড়িয়ে থাকা একটি বোটের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। বোটে থাকা যাত্রীদের মধ্যে নয় জন আহত হয়। তাদের মধ্যে দুই জনকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার জানান, ১০ জন যাত্রীর মধ্যে একজন নিখোঁজ ছিলেন। স্থানীয় জেলেদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

লংগদু উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন হোসেন চৌধুরী জানান, হাসপাতালে নয় জনকে আহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুই জনকে গুরুতর অবস্থা হওয়ায় খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়। যাত্রীদের মধ্যে নিখোঁজ একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102