ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্পুটনিক-৫ ডেল্টা ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত কোভিড টিকা স্পুটনিক-৫ করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার সংক্রমণ ঠেকাতে ৮৩ শতাংশ কার্যকর। বুধবার এই তথ্য জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত জুনে টিকাটির উদ্ভাবক গামালিয়া ইনস্টিটিউট জানিয়েছিল করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকাতে তাদের টিকা প্রায় ৯০ শতাংশ কার্যকর। এবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যে জানা গেল ডেল্টা ঠেকাতে টিকাটির কার্যকারিতা ৮৩ শতাংশ।

স্পুটনিকের উদ্ভাবক প্রতিষ্ঠানটি এমন এক সময়ে এ দাবি করেছিল যখন গোটা বিশ্বজুড়ে ডেল্টার প্রকোপ ছড়িয়ে পড়েছে। নতুন ঢেউ দেখা দেয় দেশে দেশে। আর ধনী দেশগুলোতে টিকা সহজলভ্য হওয়া সত্ত্বেও অনেকে টিকা নিতে অনীহা জানাচ্ছিলেন।

গামালিয়া ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিনটসবার্গ বুধবার রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বজুড়ে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসের যত ধরন শনাক্ত হয়েছে সব ধরনের ক্ষেত্রে স্পুটনিক-৫ কার্যকর ও নিরাপদ।

বিশ্বের ৬০টি দেশে অনুমোদন পেয়েছে স্পুটনিক–৫। তবে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন (এফডিএ) টিকাটির অনুমোদন দেয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102