ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্পেনে ধর্ষণের চেষ্টা: পুরুষাঙ্গ কেটে দিলেন বাংলাদেশি নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

স্পেনের বার্সেলোনায় ধর্ষণের চেষ্টাকালে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক বাংলাদেশি নারী। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বার্সেলোনার নিকটে সান্ট আন্দ্রেউ দে লা বার্সা এলাকার একটি বারে ঘটনাটি ঘটেছে।

ত্রিশ বছর বয়সী ওই নারী ঘটনার পর নিজে থানায় গিয়ে ধরা দেন। আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্পেনের গণমাধ্যমে বলা হচ্ছে, বার্সেলোনার নিকটে সান্ট আন্দ্রেউ দে লা বার্সা এলাকায় মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। ওই নারী বাংলাদেশি আর তাকে ধর্ষণের চেষ্টাকারী বারটির মালিক। অভিযুক্ত ওই ব্যক্তি পাকিস্তানি হতে পারেন বলে পুলিশ ধারণা করছে।

ওই নারী দাবি করেছেন, তিনি অভিযুক্ত ব্যক্তির বারে খণ্ডকালীন কাজ করতেন। বারটির মালিক তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে আবারো তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করতে চেষ্টা করা হলে ছুরি দিয়ে তিনি হামলা চালান। ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে বলে সেখানকার পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

ইউরো উইকলি নিউজ জানিয়েছে, ভুক্তভোগী নারী বারের মালিক সম্পর্কে যে দাবি করেছেন পুলিশ সে বিষয়ে তদন্ত করছে। অভিযুক্ত ব্যক্তি বেলভিটজ নামের স্থানীয় একটি পাবলিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাকে এরইমধ্যে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। কথা বলার মতো যথেষ্ট সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102