ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্পেন ও যুক্তরাজ্য সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৩ বার পঠিত

সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনংসযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (২৩ জুলাই) সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। তিনি ২৪ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্পেনে অবস্থান করবেন।

এ সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয় এয়ারবাস সিএএসএ সি২৯৫ডব্লিউ বিমানের হস্তান্তরের নিমিত্তে চূড়ান্ত প্রস্ততিমূলক কার্যক্রম এবং এয়ারক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন।

সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র আলকোতানের উপযুক্ততা পর্যালোচনার লক্ষ্যে ইন্সটালাজা নামের প্রতিষ্ঠান পরিদর্শন করবেন শফিউদ্দিন আহমেদ। এ সময় স্পেনের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমাদর ফার্নান্দো ইনসেনাত ওয়াই বিরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে সেনাপ্রধানের।

সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফরের দ্বিতীয় অংশে সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৮ জুলাই ২০২২ তারিখে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য, ২২ তম কমনওয়েলথ গেমস যা বার্মিংহাম ২০২২ নামে পরিচিত, এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাজ্যে গমন করবেন। তিনি ২৮ জুলাই থেকে ৩১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত সরকারী সফরে যুক্তরাজ্যে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় অংশে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৮ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ২২তম কমনওয়েলথ গেমস যা বার্মিংহাম ২০২২ নামে পরিচিত, এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাজ্যে গমন করবেন।

তিনি ২৮ জুলাই থেকে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করবেন। আগামী ২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।

কমনওয়েলথ গেমস-২০২২ এ বাংলাদেশের ৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বিভিন্ন প্রতিযোগিতা ও অফিশিয়াল হিসেবে অংশগ্রহণ করবেন। সেনাপ্রধান বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ দেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102