স্প্যানিশ লিগে আরো এগিয়ে যাওয়ার মিশন আতলেতিকো মাদ্রিদের। রাত আড়াইটায় সেভিয়ার মুখোমুখি হবে লিগ লিডাররা।
অদ্ভূতুড়ে ঘটনার সাক্ষী আতলেতিকোর ভেন্যু ওয়ান্দা মেট্রোপলিটানো। গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি তূষারপাত আর বৈরি আবহাওয়া স্থগিত হয়েছিলো অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ। শঙ্কা ছিলো সেভিয়ার সাথে ম্যাচকে নিয়েও। খেলা এমনকী অনুশীলনের অনুপোযোগী হয়ে উঠেছিলো লিগ লিডারদের হোম ভেন্যু। দ্রুততম সময়ে এমন বিড়ম্বনা কাটিয়ে উঠেছে আতলেতিকো কর্তৃপক্ষ।
সেভিয়াকে হারিয়ে টানা পঞ্চম জয়ে শীর্ষস্থান আরো সুসংহত করতে চায় সিমিওনে শীষ্যরা। তিন ম্যাচ কম খেলার পরও বার্সেলোনা, রিয়াল মাদ্রিদকে লস রোহিব্লাঙ্কোসরা।
তবে হেক্টর হেরেরা, হোসে হিমেনেজদের ইনজুরি আর কিয়েরান ট্রিপিয়েরের নিষেধাজ্ঞায় শুরুর একাদশের একাধিক ফুটবলারকে পাচ্ছেননা কোচ দিয়েগো সিমিওনে।