ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী প্রচারণা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ রোববার সকালে চৌমুনী পৌরসভার ৭নং ওয়ার্ডে মুক্তিযোদ্বা গাজী আমানউল্ল্যা মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহ জানান, ‘শান্তিপূর্ণভাবে মোবাইল মার্কার নির্বাচনী প্রচারণা করতে গেলে হঠাৎ চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মাসুদ ও ইসমাইলের নেতৃত্বে নৌকার ব্যাচ পরিহিত একটি গ্রুপ পেছন থেকে আক্রমণ করে। এ সময় আমাদের এক মহিলা কর্মীকে বেধড়ক মারধর এবং আমাকে শারীরিকভাবে হেনস্তা করে। আমি হামলার সুষ্ঠু বিচার চাই।’

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেন। চৌমুহনী বাজারের প্রধান সড়ক থেকে মিছিলটি বের করে চৌরাস্তার রুহুল আমিন স্কয়ারে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102