ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বপ্নজয় হলো না ঢাকা কলেজের শিক্ষার্থী মাসুদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩১ বার পঠিত

আশা ছিল বড় চাকুরি করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবেন। বাড়িতে বড় অট্টলিকা করে পরিবারকে সুখে রাখবেন। কিন্তু সেই আশা অধরাই থেকে গেল মাসুদ খানের।

রোববার সকাল ৮টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকার দুর্ঘটনায় নিহত হন মাসুদ।

তিনি গোপালগঞ্জের আদমপুর গ্রামের আমজেদ আলী খানের মার্স্টাস পাস করা ছেলে মাসুদ খান (২৭)। তিনি ঢাকা কলেজ থেকে দর্শন বিভাগের মার্স্টাস পাস করেন।

নিহত মাসুদ খানের পরিবারের সঙ্গে আলাপ করে জানা যায়, তিন দিন আগে ঢাকা থেকে মা-বাবা ও পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন মাসুদ খান। রোববার খুব ভোরে ইমাদ পরিবহণে ঢাকা যাচ্ছিলেন। কিন্তু ঢাকা আর যাওয়া হলো না। বাস খাদে পড়ে সমাধি হলো একজন স্বপ্নবাজ তরুণের। মৃতদেহ নিতে এসে মাসুদের বড় ভাই শফিক খান বার বার ভাইয়ের জন্যে মূর্ছা যাচ্ছিলেন। কোনো ভাবেই ভাইয়ের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না। কান্নায় ভেঙ্গে পড়ছেন শফিক খান।

মাসুদ খানের ভাই শফিক খান বলেন, ‘কথা ছিল কিছু পরে বড় চাকুরি করে পরিবারের দায়িত্ব নেবে মাসুদ। মাস্টাস পাস করে ঢাকাতেই ছোটখাট কম্পিউটারের কাজ করত। যা ইনকাম করত তা দিয়ে নিজে চলে বাড়িতেও টাকা-পয়সা পাঠাত। আর মাঝে মাঝে বড় চাকুরিতে যোগ দিতে পরীক্ষা দিত। অল্প দিনের মধ্যেই চাকুরি পাবার কথা ছিল। কিন্তু সেই চাকুরি আর করা হলো না। কিভাবে এই শোক মেনে নেব। আমার প্রাণের ছোট ভাইকে আর পাব না, এটা মানতে পারছি না।’

মাসুদের বন্ধু শাকিব হোসেন বলেন, ‘আমরা একই গ্রামে ছোট থেকে বড় হয়েছি। মাসুদ আমার চেয়েও অনেক মেধাবী ছিল। সে মুকসেদপুর উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পাস করে ঢাকা কলেজে দর্শন বিভাগের অর্নাস ও মার্স্টাস শেষ করে। আমাকে মাঝে মাঝেই বলত, বড় চাকুরি করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে। কিন্তু সেই চাকুরি আর হলো না। এর জন্যে বুকটা ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে।’

মাদারীপুর জেলা পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহণের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এ ঘটনায় নারীসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তের জন্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102