ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতের বৈঠকে মামুনুলকে নিয়ে আলাপ হয়নি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

দেশজুড়ে গ্রেপ্তার হওয়া নেতাদের ছেড়ে দেওয়ার অনুরোধ নিয়ে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেছেন হেফাজতে ইসলামের ছয় নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মুক্তির বিষয়ে আশ্বস্তও করেছেন বলে জানিয়েছেন হেফাজত নেতারা। তবে এর মধ্যে হেফাজতের হেভিওয়েট নেতা মামুনুল হকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৪ মে) রাতে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাতে তারা হেফাজত নেতাদের গ্রেপ্তার বন্ধসহ চার দফা তুলে ধরেন। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান উপস্থিত ছিলেন। এতে হেফাজতের চট্টগ্রামের তিনজন এবং ঢাকার তিনজন নেতা অংশ নেন।

এদিন রাত ৯টা ২০ মিনিটের দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির মহাসচিব নূরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে প্রতিনিধিদল। তারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ১২টার দিকে বাসা থেকে বের হন।

এসময় মন্ত্রীর কাছে তুলে ধরা হেফাজতের দাবিগুলো- হেফাজতে ইসলামের গত আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেপ্তার হওয়া আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের অবিলম্বে মুক্তি দেওয়া, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের গ্রেপ্তার-হয়রানি আতঙ্ক থেকে মুক্তি দেওয়া, ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো হয়েছে পূর্ব আলোচনা অনুযায়ী এ সেগুলো প্রত্যাহার করা এবং দ্রুত কওমি মাদরাসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করা।

মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে দাবি করে হেফাজত নেতারা জানান, হেফাজতের গত আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গ্রেপ্তারকৃত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলিমদের দেশব্যাপী গ্রেপ্তার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে পবিত্র রমজান মাসে ইবাদত-বন্দেগি করতে না পেরে অজানা আতঙ্কে দিন পার করছেন আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গ্রেপ্তার-আতঙ্ক ও হয়রানি থেকে তাদের মুক্তি দেওয়ার আবেদন করা হয়। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গণগ্রেপ্তার চলছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। রমজান মাসে আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের হয়রানি বন্ধ করতে মন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

হেফাজতের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে নুরুল ইসলাম জিহাদী বলেন, মামুনুলের বিষয়টি এখানে আনা হয়নি। এ নিয়ে নানা ব্যাখ্যা আছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। তার নারীঘটিত আলোচনা হেফাজতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। তার বিষয়ে কোনো কথা হয়নি।

মন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে নুরুল ইসলাম জিহাদী বলেন, আমাদের দাবিগুলো মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন, আশ্বাসও দিয়েছেন। এসময় প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজী, মাওলানা ইয়াহিয়া, মুফতি জসিমউদ্দিন প্রমুখ।

এর আগে হেফাজত নেতারা কয়েকদফা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তারা সংগঠনটির নেতাদের গ্রেপ্তার বন্ধের দাবি জানান। তবে মন্ত্রীর পক্ষ থেকে বরাবরই জানানো হয়েছে, সহিংসতায় যারা জড়িত ছিলেন তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতার জেরে দেশের বিভিন্ন এলাকায় তাণ্ডবের পর সরকার হেফাজতের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায়। দেশজুড়ে চলা গ্রেপ্তার অভিযানের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সমঝোতার প্রস্তাব দেয় হেফাজত নেতারা।

গত ২৬ এপ্রিল রাতে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বধীন হেফাজতের কমিটি ভেঙে দেওয়া হয়। ওই রাতে আবার ৫ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে, আর আমিরের দায়িত্বে রাখা হয় আল্লামা জুনায়েদ বাবুনগরীকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102