ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘ঢাকায় পথ বন্ধের’ আলোচনা হয়নি: যুক্তরাষ্ট্র দূতাবাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

রোববার (২২ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সেই সাক্ষাতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় পথ বন্ধ করার বিষয়টি আলোচনায় আসেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

রোববার (২২ অক্টোবর) রাতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন।

বৈঠকে রাষ্ট্রদূত হাস শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠান ও রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পিটার হাস জানতে চেয়েছেন ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ওই ধরনের কোনো কর্মসূচি আমাদের নেই। তাঁরা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবেন। কর্মসূচি যদি তাঁরা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী পিটার হাসকে বলেন, ‘ঢাকায় আসা-যাওয়া বন্ধ করা হবে না। ঢাকায় আসা-যাওয়া সবারই প্রয়োজন। একটা রোগীর ঢাকায় আসা প্রয়োজন, বিদেশে যেতে হলে ঢাকায় আসা প্রয়োজন। সবকিছুই ঢাকাকেন্দ্রিক। কাজেই আসা-যাওয়া বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। বিএনপির নেতা-কর্মী আসবে তাঁদের কোনো বাধা দেওয়া হবে না কিংবা সে বিষয়ে কোনো চিন্তাও করা হচ্ছে না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102