ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বরুপকাঠী পৌরসভায় নৌকার প্রার্থী বিজয়ী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. গোলাম কবির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. গোলাম কবির (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুর রহমান খান (মোবাইল ফোন) মার্কা ৩ হাজার ১৪৪ ভোট পেয়েছেন।

এ নির্বাচনে নৌকার প্রার্থী ও সাবেক মেয়র গোলাম কবিরের সাথে কলেজ শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে অংশ নেওয়া মো. মাহমুদুর রহমান খানের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোটের লড়াই ছিল চমক। আর এ কারণে ভোটারদের মধ্যে আলোচনায় ছিল স্বতন্ত্র প্রার্থী।

এছাড়া মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ (ধানের শীষ) পেয়েছে ৯৪০ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মো. আবুল কালাম আজাদ (নারিকেল গাছ) পেয়েছে ১ হাজার ৯৪৫ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শিশির কর্মকার (জগ) পেয়েছে ৮৩৪ ভোট ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (লাঙ্গল) নিয়ে পেয়েছে ৫১ ভোট।
স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯২১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩২৫ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৫৯৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102