ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বরূপে কাটার মাস্টার মুস্তাফিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

বাজে সময়, ফর্মহীনতা, চোট সবকিছু পেছনে ফেলে যেন নবজন্ম হতে যাচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। করোনার দীর্ঘ বিরতি কাটিয়ে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক সিরিজে তিনি দারুণ ছন্দে আছেন। তার হাতে শোভা পাচ্ছে নতুন সব অস্ত্র। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন। তার সুইংগুলো সবার নজর কেড়েছে। আজ চলতি দ্বিতীয় ওয়ানডেতেও দ্য ফিজ স্বরূপে দেখা দিয়েছেন।

আজও উইন্ডিজ আগে ব্যাট করতে নেমেছিল। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচেও অসাধারণ বোলিং করেন মুস্তাফিজ। ডানহাতি ব্যাটসম্যানের জন্য তার ভেতরে ঢোকা ডেলিভারির উন্নতির ছাপ দেখা গেছে। এছাড়াও সুইং, কাটার, লাইন-লেংথে তিনি ছিলেন দুর্দান্ত। ইনিংস শেষে ৭.৫ ওভারে ৩ মেডেন আর ১৫ রান দিয়ে মুস্তাফিজ নিয়েছেন ২ উইকেট।

এছাড়া ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে ক্যারিয়ারে ৪ উইকেটের স্বাদ পেলেন এই অফ স্পিনার। দুটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগেরবার সিলেটে ২৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট। এবার ৪ উইকেট নিয়েছেন ২৫ রানের বিনিময়ে। ১০ ওভারে ৩০ রানে ২ উইকেট নেওয়া সাকিবও প্রতিপক্ষকে ভূগিয়েছেন। তবে লাইন-লেংথে ছিলেন অধারাবাহিক নবীন পেসার হাসান মাহমুদ ছিলেন খরুচে। ৯ ওভারে ৫৪ রানে নিয়েছেন ১ উইকেট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102