ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বর্ণমুদ্রা পেতে নদী খুঁড়ে তোলপাড় এলাকাবাসীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

নদীর মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে প্রাচীন স্বর্ণমুদ্রা! একটা হাতে পেলেই অনেক টাকা! এমন সুযোগ আসলে কেউ কি আর হাতছাড়া করতে চায়? অবশ্যই না! ঠিক সে কারণেই নদীর পাড়ে তোলপাড় তুলেছেন মধ্যপ্রদেশের একটি গ্রামের বাসিন্দারা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ভারতীয় রাজ্যটির রাজগড় জেলার শিবপুরা গ্রামে গত চারদিন ধরে চলছে এই কাণ্ড। স্থানীয় পুলিশ জানায়, পার্বতী নদীর শুকিয়ে যাওয়া তলদেশ খুঁড়লে দামী স্বর্ণমুদ্রা পাওয়া যাচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সেখানে ভিড় করতে শুরু করে এলাকাবাসী।

কুরাওয়ার পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রামনরেশ রাথোড় বলেন, আমি ঘটনাস্থলে দুই ঘণ্টা থেকে বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি। তারা এখন পর্যন্ত একটিও স্বর্ণমুদ্রা পাননি।

তিনি বলেন, এই গুজব কে ছড়িয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে গত চারদিন ধরে নদীর তলদেশ খুঁড়ছে এলাকাবাসী। এদিকে গুজবে কান না দিয়ে গ্রামবাসীকে নদীর মাটি খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102