ফারহানা নওশিন তিতলী, ইবি; মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন’ ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।’
শুক্রবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবি রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, কার্যনির্বাহী সদস্য সোহান সিদ্দিকী, তারিক সাইমুম, জিম আহমেদ, শাহরিয়ার কবির রিমন প্রমুখ।
এর আগে সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।
পরে একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, শাপলা ফোরাম, সাদা দল, ইবি সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ, ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের সম্মানার্থে এক মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।