ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাধীনতা দিবসে ৬ ঘণ্টা খোলা থাকবে জাতীয় স্মৃতিসৌধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জনসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ ৬ ঘণ্টা খোলা থাকবে। এই সিদ্ধান্তের কথা প্রচারের জন্য মঙ্গলবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে শুধুমাত্র সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এ বিষয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তথ্য ও সম্প্রচার সচিবকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে। এবার ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতিসাধন না করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে আরও বলা হয়, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ, ব্যানার, ফেস্টুন এবং পোস্টার লাগানো সীমিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এই সড়কে কোনভাবেই ত্রিমাত্রিক বা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ সিদ্ধান্তের কথা জানায়। এক্ষেত্রে সীমিত পর্যায়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিরাপদ দূরত্বে স্থাপন করা যেতে পারে বলে জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102