ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীকে কুপিয়ে হত্যা করে ৯৯৯ নম্বরে ফোন, স্ত্রী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৬২ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান রোডের লিটনের বাড়ি নামের একটি ভবন থেকে বৃহস্পতিবার ( ২২ জুন ) ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন বানু বেগম নামের একজন কলার। তিনি জানান, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন, এখন তিনি আত্মসমর্পন করতে চান। এ অবস্থায় কলার দ্রুত পুলিশ টীম পাঠানোর জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ কলটেকার কনষ্টেবল তানভীর কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল তানভীর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হত্যার দায়ে অভিযুক্ত কলার বানু বেগমকে গ্রেপ্তার করে। এবং বানু বেগমের স্বামী শামীম মিয়ার (৪০) মৃতদেহ সুরতহাল করে পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে।

প্রাথমিকভাবে জানা যায়, বানু বেগম নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন, অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে জানান তিনি।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মোঃ কামরুল ইসলাম ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন। এ সংক্রান্ত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102