ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীকে ডিভোর্সের এক সপ্তাহ যেতেই প্রেমিকের বাড়িতে তরুণী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৬৮ বার পঠিত

পিরোজপুর: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর সঙ্গে ডিভোর্সের পর এক সপ্তাহ যেতেই প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেঙ্গকাঠী ইউনিয়নের গোবিন্দগুহকাঠী গ্রামে প্রেমিক মোহাম্মদ কাউসারের বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী।

জানা গেছে , ওই তরুণীর সঙ্গে তার স্বামী নাঈম হোসেনের গত ২১ জুন ইন্দুরহাট কাজী অফিসে গিয়ে সমঝোতার মাধ্যমে ডিভোর্স হয়। ডিভোর্সের এক সপ্তাহ যেতে না যেতেই বিয়ের দাবিতে পাশের ইউনিয়নের কাউসারে বাড়িতে গিয়ে অবস্থান নেন নারী। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে যে কাজী দিয়ে তালাকনামায় স্বাক্ষর করা হয়েছিল তাকে দিয়েই প্রেমিক কাউসারের সঙ্গে বিয়ে পড়ানো হয়। আর তখন থেকে কাউসারের বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী।

স্থানীয় সারেঙ্গকাঠী ইউনিয়ন চেয়ারম্যানের ভাই চাঁনমিয়া জানান, তাৎক্ষণিক পরিস্থিতি স্বাভাবিক করতে কাজী এনে বিয়ে পড়িয়ে দিয়েছি। শুনেছি তাদের মধ্যে সম্পর্ক ছিল। সেই সম্পর্কের বৈধতা দিতেই প্রাথমিকভাবে সামাজিক স্বীকৃতি আদায়ের ব্যবস্থা করেছি মাত্র।

এ বিষয়ে ওই তরুণীর সাবেক স্বামী নাঈম হোসেন বলেন, আমার সঙ্গে স্ত্রী সংসার করতে চায় না বলে একাধিকবার সংসারে অশান্তি হয়েছে। মাঝেমধ্যে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাড়িতে আসতো না সে। আমি আর ঝামেলায় যেতে চাই না বলে তার কথায় রাজি হয়েছি।

প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ওই তরুণী বলেন, আমার সঙ্গে কাউসারের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা উকিলের মাধ্যমে নোটারি করে বিয়ে করেছি।

এ বিষয়ে কাজী ইউসুফ জানান, নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে বৈধভাবে পুনরায় বিয়ের রেজিস্ট্রেশন করা যাবে না। এলাকাবাসীর অনুরোধে শুধু বিয়ে পড়িয়ে দিয়েছি যাতে তারা সাময়িকভাবে একসঙ্গে বসবাস করতে পারেন।

নেছারাবাদের পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুর রহমান জানান, মৌখিকভাবে বিষয়টি শুনেছি। এ বিষয়ে যদি কেউ লিখিত অভিযোগ করে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102