সঙ্গীতশিল্পী কেলি ক্লার্কসন ও স্বামী ব্র্যান্ডন ব্ল্যাকস্টকের ডিভোর্সের পর থেকেই সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। অবশেষে সেই লড়াইয়ে জয়ী হলেন এই সঙ্গীত তারকা।
কেলি আনুমানিক ১ কোটি ডলার মূল্যের মন্টানা খামার পেয়েছেন। খবর সিএনএনের।
দুজনের একটি বিবাহপূর্ব চুক্তির কথা উল্লেখ করে ব্র্যান্ডনের দাবি প্রত্যাখ্যান করে আদালত। বলে রাখা ভালো, ওই খামারটি বৈবাহিক সম্পত্তি হিসেবে দাবি করেছিলেন ব্র্যান্ডন।
‘দ্য কেলি ক্লার্কসন শো’ নামে একটি দৈনিক টেলিভিশন অনুষ্ঠান ওই খামার থেকেই পরিচালনা করেন কেলি।
২০১৩ সালে বিয়ে করেছিলেন কেলি ও ব্র্যান্ডন। ২০২০ সালের জুন মাসে ডিভোর্স আবেদন করেন কেলি।
এই দুজনের রিভার রোজ এবং রেমিংটন আলেকজান্ডার নামে দুই সন্তান রয়েছে।