ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীকে বিষপান করিয়ে হত্যা করেছে স্ত্রী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত
হবিগঞ্জ

হবিগঞ্জ শহরের ‘সিহাব রেস্ট হাউজে’ আলমগীর মিয়া (৪০) নামে এক ব্যক্তি বিষক্রিয়ায় মারা যাওয়ার রহস্য উদঘাটন হয়েছে। হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের চতুর্থ স্ত্রী তানিয়া আক্তার।

মঙ্গলবার (১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে তানিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নিহত আলমগীর সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও তার স্ত্রী তানিয়া বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের লুৎফুর রহমানের মেয়ে। স্বামীকে মদের সঙ্গে বিষপান করিয়ে হত্যার বর্ণনা দিয়েছেন তানিয়া।

পুলিশ জানায়, তারা দু’জন গত ২৩ জুলাই হবিগঞ্জ শহরের সিহাব রেস্ট হাউজের একটি কক্ষ ভাড়া করে রাতে থাকেন। সকালে হঠাৎ ওই নারী হোটেল ম্যানেজারকে জানান, তার স্বামী অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানে কান্নার অভিনয় করেন নিহতের স্ত্রী। এরপর আলমগীরের বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তানিয়াকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান।

স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, তারা দু’জনই বিবাহিত। তানিয়া আলমগীরের চতুর্থ স্ত্রী। শ্বশুরবাড়ি থেকে মর্যাদা না পাওয়ার ক্ষোভে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তানিয়া। পরিকল্পনা অনুযায়ী, হোটেলে উঠে মদের সঙ্গে আলমগীরকে কৌশলে বিষপান করান তিনি। পরে হাসপাতাল থেকেই তিনি গ্রেপ্তার হন এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবদ করলে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। আদালত স্বীকারোক্তি গ্রহণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102