ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর খাবার কিনে ফেরার পথে ভাবিকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর জন্য রাতের খাবার কিনে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ফতুল্লা থানার ইসদাইর অক্টো অফিস মোড় সংলগ্ন মোটর গ্যারেজের কর্মচারী সাদেক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।

শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন তিনি। এর আগে ১৬ মার্চ একই এলাকায় এ ঘটনা ঘটে। সাদেকের দুই সহযোগী হলেন- ইসদাইর অক্টো অফিস এলাকার নারায়ণ বাবুর ছেলে ভুলু ও শামছুল হকের ছেলে আলী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইসদাইর অক্টো অফিস মসজিদ সংলগ্ন গৃহবধূর স্বামীর একটি চায়ের দোকান রয়েছে। সেই সুবাদে তাকে ভাবি বলে ডাকতেন সাদেক। সম্পর্কের খাতিরে গৃহবধূকে একাধিকবার নিজের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দিতেন। কিন্তু সাদেকের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

১৬ মার্চ রাত ১১টায় দোকান বন্ধ করেন গৃহবধূ। এরপর স্বামীর জন্য মাসদাইর থেকে বিরিয়ানি কিনে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। সাদেকের দোকানের সামনে পৌঁছালে তাকে ডাক দেন ভুলু ও আলী। কিন্তু ডাকে সাড়া না দেয়ায় টেনেহিঁচড়ে তাকে দোকানের ভেতর নিয়ে যান তারা। এরপর তাকে ধর্ষণ করেন সাদেক। এ সময় বাইরে পাহারায় ছিলেন তার এ দুই সহযোগী। বিষয়টি কাউকে জানালে তার মেয়েরও ক্ষতি করার হুমকি দেন তারা।

ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার জানান, এ ঘটনায় মামলার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তে এর সত্যতা মিলেছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102