ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর পাষণ্ডতা কেড়ে নিল ৩ স্ত্রীর প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

সিলেটে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বেড়েই চলছে। যৌতুকসহ ছোটখাটো নানা বিষয় নিয়ে হিংস্র হয়ে উঠছেন পাষণ্ড স্বামীরা। তাদের পৈশাচিক নির্যাতনে প্রাণ হারাচ্ছেন গৃহবধূরা।

গত এক সপ্তাহে স্বামীর হাতে হত্যার শিকার হয়েছেন তিন গৃহবধূ। সর্বশেষ রোববার সকালে নগরীর খাদিমনগর চা বাগান এলাকায় ইনজেকশন পুশ করে স্ত্রীকে হত্যা করেছেন পাষণ্ড স্বামী।

এর আগে, গত বুধ ও বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জ এবং দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জেরে দুই গৃহবধূকে হত্যা করা হয়। এ ঘটনায় ঘাতক স্বামীদের আটক করেছে পুলিশ।

জানা গেছে, রোববার সকালে সিলেট শহরতলীর খাদিমনগর চা বাগান এলাকায় ইনজেকশন পুশ করে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। নিহত সুফিয়া বেগম বরইতলা এলাকার হারুন মিয়ার মেয়ে। এ ঘটনায় স্বামী আইনুল হককে আটক করেছে পুলিশ। হাসপাতালে নেয়ার আগেই সুফিয়া মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

স্থানীয়রা জানায়, সাত মাস আগে আয়নুল হকের সঙ্গে সুফিয়ার বিয়ে হয়। এরপর থেকেই স্ত্রীকে মারধর করতেন আয়নুল। শনিবার সুফিয়াকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন তিনি। ওইদিন রাতেই স্ত্রীর শরীরে ইনজেকশন পুশ করেন আয়নুল। এ সময় বিষয়টি শ্যালিকা জানতে চাইলে স্ত্রীর শারীরিক দুর্বলতার কথা জানান। এরপর ভোর ৪টার দিকে সুফিয়ার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেন স্বজনরা। তবে এর আগেই মারা গেছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।

এর আগে, বৃহস্পতিবার রাতে সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে লাশ পলিথিনে মুড়িয়ে চালের ড্রামে ঢুকিয়ে রাখেন স্বামী। দুই ঘণ্টা পর ড্রাম থেকে বের করে লাশটি খাটের ওপর রাখেন।

এ ঘটনায় শনিবার হত্যার দায় স্বীকার করে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন ঘাতক শাহিদ আহমদ। তিনি মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামের মো. নুর মিয়ার ছেলে।

এছাড়া বুধবার জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ কান্দিগাঁওয়ে একই কারণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হন। নিহত লাকি বেগম দুই সন্তানের মা ছিলেন। ঘটনার পর নিহতের স্বামী দানা মিয়াকে আটক করে পুলিশ। দানা মিয়া কান্দিগাঁও এলাকার সুনা মিয়ার ছেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102