ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর পুরুষাঙ্গ বটি দিয়ে কাটলেন স্ত্রী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমণি মধ্যপাড়া এলাকায় ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে। জানা যায়, খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি মধ্যপাড়া এলাকার ওই ব্যক্তির নাম আলামীন শেখ (৩৫)। তিনি পেশায় সেনা সদস্য। তার স্ত্রীর নাম সুবর্ণা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সেমাই রান্না করে এর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান স্ত্রী সুবর্ণা বেগম। স্বামী ঘুমিয়ে পড়লে বটি দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়ে গলায়ও পোঁচ দেন। এ সময় প্রতিবেশিরা এসে রক্তাক্ত অবস্থায় আলামীন শেখকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন।

একাধিক সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর ছুটি নিয়ে বাড়িতে আসতে দেরি করায় ক্ষুব্ধ হন স্ত্রী। এর আগেও দ্বিতীয় বিয়ে করেছেন বলে স্বামীকে প্রায় নির্যাতন করতেন স্ত্রী সুবর্ণা। ১৩ বছরের সংসারে এ দম্পতির সিনথিয়া নামের ১০ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অভিযুক্ত সুবর্ণা বেগমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102