ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর বিচ্ছেদ হয়েছে কিন্তু মেয়ের বাবার নয়: শ্রীলেখা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৬ বার পঠিত

১৯ জুন, রবিবার ছিল বাবা দিবস। এই দিনটা কি শুধুই সাধারণ বাবাদের? নাকি সেই বাবাদেরও, যারা বিবাহবিচ্ছেদের পরেও আগের মতোই আগলে রাখেন সন্তানকে? টলিপাড়ার একলা মা শ্রীলেখা মিত্র শোনালেন তেমনই এক বাবার গল্প। প্রাক্তন স্বামী শিলাদিত্যের সঙ্গে হাত মিলিয়ে মেয়েকে বড় করার কাহিনি।

প্রায় ১০ বছর হল স্বামী শিলাদিত্যের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে। মেয়ের দায়িত্ব কি শ্রীলেখার একার কাঁধেই? গণমাধ্যমের প্রশ্নে অভিনেত্রীর স্পষ্ট উত্তর,“না, একদমই নয়। শিলাদিত্য হল সব থেকে ভাল বাবা। আজকের দিনটা শুধুই শিলাদিত্যের। আমি কোনও দিনই একা মেয়েকে বড় করিনি। ২০১৩ সালে আমাদের আইনি বিচ্ছেদ হয়। তার আগের প্রায় দেড় বছর আলাদা থাকতাম। কোনও দিন মেয়েকে নিয়ে টানাটানি করিনি। সন্তানকে বড় করছি আমরা একসঙ্গেই।”
শ্রীলেখা জানান, ছোট থেকেই খুব বুঝদার তার মেয়ে। বাবা-মায়ের আলাদা থাকা নিয়ে কোনও দিন কান্নাকাটিও করেনি। বাবা-মায়ের আলাদা থাকাটাকে নিজের মতো করেই মানতে শিখেছে মেয়ে। তার কথায়, “কোনও দিন ওকে দেখিনি মনখারাপ করেছে, বা বলেছে কেন মা-বাবা একসঙ্গে থাকে না। নিজের মনে মনে যদি কষ্ট পেয়েও থাকে, নিজের মতো বুঝিয়েছে নিজেকে।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102