ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী রোজিনা খাতুন (২০) নামের এক গৃহবধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সীমান্ত এলাকায় এঘটনা ঘটে।

নিহত রোজিনা খাতুনের পিতার বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার আন্দোলিয়া গ্রামে এবং স্বামী মহিদুল মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, ৭ বছর আগে পারিবারিক ভাবে মহিদুল ইসলামের সাথে রোজিনার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে দু’টি সন্তান হয়। তবে স্ত্রীর পরকীয়া প্রেম নিয়ে তাদের মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়াঝাটি চলে আসছিল। এরই জের ধরে স্বামী মহিদুল ইসলাম লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় স্বামী মহিদুল ইসলাম পলাতক রয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102