ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে গৃহবধূকে মারপিট ও চুল কর্তন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

স্বামীর সঙ্গে পরকীয়ার সন্দেহে গাজীপুরে এক গৃহবধূকে আটকে রেখে মারপিট ও কেচি দিয়ে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনার দু’দিন পর দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৫ অক্টোবর (রবিবার) গাজীপুর জেলার সালনা এলাকায় বাসায় ফেরার পথে ওই গৃহবধূকে টেনে-হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে নিজ ঘরে আটকে নির্যাতন করে পরিবহণ শ্রমিক নেতা বাবুলের স্ত্রী ও তার লোকজন। পরে স্বামীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে কেচি দিয়ে মাথার চুল কেটে নেয়াসহ ওই গৃহবধূর আপত্তিকর ছবি মুঠোফোনে ধারণ করে অভিযুক্তরা। এমন কি ঘটনা কাউকে জানালে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়।

চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ ও ভয় কাজ করছে। অপরদিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজনরা।

এদিকে এ ঘটনার প্রধান আসামি ফাহিমা আক্তার ও শাহিদা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করা এই গৃহবধূর সঙ্গে এক বছর আগে ভাইয়ের চাকরির সুবাদে পরিচয় হয় পরিবহণ শ্রমিক নেতা বাবুলের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102