ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর সম্মতিতেই স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ করেন ভাশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৭১ বার পঠিত

শ্বশুরবাড়িতে আসার পর থেকেই গৃহবধূর উপর অত্যাচার শুরু হয়। শুধু তাই নয় দিনের পর দিন ধর্ষণ করে যান ভাশুর। কলকাতার নাদিয়ালের এক গৃহবধূর এমন অভিযোগের ভিত্তিতে স্বামী ও ভাসুরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ২০০৮ সালে নাদিয়ালের এক যুবকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকে তার ওপর অত্যাচার চলতে থাকে। কিছুদিন পর থেকে অত্যাচার অন্য মাত্রা নেয়। ওই গৃহবধূর ভাশুরই তাকে একাধিকবার ধর্ষণ করেন। এমনকি ধর্ষণের কথা কাউকে বলে দিলে তাকে হত্যা করা হবে বলে ওই গৃহবধূকে হুমকি দেয়া হতো। এ অবস্থায় দুই মেয়েকে নিয়ে অসহায় বোধ করতে থাকেন তিনি।

অবশেষে সাহস করে নিজের স্বামীকে বিষয়টি জানান তিনি। কিন্তু স্বামীও তার পাশে দাঁড়ায়নি। ওই গৃহবধূ লজ্জা ও ভয়ে পরিবারের অন্য কাউকে কিছু বলতে পারেননি। কিন্তু অত্যাচারের মাত্রা সীমা ছাড়ানোর পর বাধ্য হয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান তিনি।

শ্বশুরবাড়ি থেকে চলে যেতেও বাধ্য হন ওই গৃহবধূ। তার অভিযোগের ভিত্তিতেই স্বামী ও ভাশুরকে নাদিয়াল থানার পুলিশ গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ওই গৃহবধূকে সুরক্ষার আশ্বাস দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102