ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীর সাবেক প্রেমিকাকে নেহার হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নেহা কক্কর। বলিউডের জনপ্রিয় গায়িকা। সদ্যই পাঞ্জাবি গায়ক রোহন প্রীত সিংকে বিয়ে করেছেন তিনি। নেহা নিজের বিয়ে থেকে বাচ্চা হওয়া সব কিছু নিয়েই দারুণ মজা করতে পারেন। এমন কিছু তিনি প্রকাশ্যে বলেন যা সকলেই বিশ্বাস করতে শুরু করেন। পরে দেখা যায় সবটাই আসলে নিজের মিউজিক ভিডিও লঞ্চের জন্য প্রোমোশনাল প্ল্যান। যেমন একবার প্রচার করেছিলেন আদিত্য নারায়ণের সঙ্গে তার বিয়ে হবে। কিন্তু তার কয়েক দিন পর জানা গেল পুরোটাই ফেক।
প্রচারের স্বার্থে করা। এই কারণেই নেহার বিয়ের খবর পেয়েও কেউ বিশ্বাস করছিলেন না। বিয়ের ঠিক পরেই নিজের প্রেগন্যান্ট অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেন। সবাই ভাবল তাহলে বোধহয় মা হতে চলেছেন তিনি। পরে দেখা গেল সেটাও নিছক মিউজিক ভিডিওর প্রচার। এহেন নেহা ধুমধাম করেই বিয়ে করেছেন রোহনকে। ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে। নেহার আগে রোহন প্রীতের অন্য প্রেমিকা ছিলেন। তা থাকতেই পারে! তবে এবার তা নিয়ে ঝামেলা জুড়লেন নেহা। তিনি ইনস্টাতে পোস্ট করে লিখলেন, আর একবার আমার বরকে ফোন করে দেখ, তোর কি অবস্থা করি.. এই লেখার সঙ্গে একটি গান করেন তিনি রোহনকে পাশে বসিয়ে। ভিডিওতে লেখেন আমার স্বামীর প্রাক্তনকে আমার জবাব। যদিও ভিডিও দেখেই বোঝা যাচ্ছে মজা করেই করেছেন তিনি। কিন্তু এই ভিডিওতে অনেকেই নেহাকে বলেছেন, প্লিজ এবার এই সব ফেক প্রচার বন্ধ করুন আপনি। কিন্তু বললে কি হবে নেহা এসব শোনার মানুষ না। তিনি আছেন নিজের ছন্দে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102