ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ স্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৫৯ বার পঠিত

রাজধানীতে স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। ওই নারীর দাবি, স্বামীর সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ চলছিল। সেই ঝগড়া মেটানোর কথা বলে গত ১২ জানুয়ারি খিলগাঁও এলাকায় এক বন্ধুর বাসায় ডেকে নিয়ে যান তাঁর স্বামী। এরপর স্বামীসহ ছয়জন তাঁকে ধর্ষণ করেন।

এরই মধ্যে গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে খিলগাঁও থানায় ওই ছয়জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন ওই নারী। খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইমামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে এসআই ইমামুল ইসলাম জানান, ‘২৫ বছর বয়সী এক নারী তাঁর স্বামী আয়ুব আলী ও স্বামীর পাঁচ বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। এই অভিযোগে তিনি মামলা করেছেন। ঘটনাটি ১২ জানুয়ারি ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যান তাঁর স্বজনেরা। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।’

মামলার বরাত দিয়ে ইমামুল ইসলাম আরো বলেন, ‘খিলগাঁওয়ের সিপাইপাড়া টেম্পু স্ট্যান্ডের পাশে এক বন্ধুর বাসায় স্ত্রীকে নিয়ে যায় আয়ুব আলী। কিছু বুঝে ওঠার আগেই ওই নারীকে ধর্ষণ করা হয়েছিল। এজাহারে এসব কথা জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা জানাতে পারেননি এসআই ইমামুল। এই মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সুজিত কুমারের মুঠোফোন কল দেওয়া হলেও তিনি ধরেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102