ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামী পরকীয়া, স্ত্রীর অভিযোগে ইট ঝুলিয়ে ঘোরালেন চেয়ারম্যান!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে মধ্যযুগীয় কায়দায় গ্রাম্য সালিশের সিদ্ধান্ত অনুযায়ী এক যুবকের ‘বিশেষ অঙ্গে’ ইট বেঁধে মাঠের চারপাশে ঘোরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবক গুরুতর অসুস্থ ও রক্তক্ষরণ হলে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর সালিশের মাতুবর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ওই যুবক ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক। স্ত্রী তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীর কাছে বিচার চাইলে রোববার (২৪ জানুয়ারি) বিকেলে পাতুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তিনি ওই যুবকর ‘বিশেষ অঙ্গে’ ইট বেঁধে মাঠ প্রদক্ষিণের নির্দেশ দেন।

নির্দেশ প্রদানের সঙ্গে সঙ্গে তার ‘বিশেষ অঙ্গে’ ইট বেঁধে মাঠের চারপাশ ঘোরানো হলে রক্তক্ষণ হতে থাকে ও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে মামলা মোকাদ্দমা না করার হুমকি দেন সালিশকারীরা। বাড়ি ফেরার পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, ওই ঘটনায় ওই যুবকর বাবা বাদী হয়ে কালুখালী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, ইউসুফ হোসেন, নাজিরুল শেখ, জিরু মৃধা, রায়হান মন্ডল, চিকু ও জাকির হোসেনসহ আরও অজ্ঞাত ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। অভিযান চালিয়ে সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান মাসুদুর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102