ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামী বিদেশে, সুন্দরী স্ত্রী পড়ে ছিলেন বাড়ির বাথরুমে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে নিজ বাড়ির বাথরুম থেকে এক মালোশিয়া প্রবাসীর সুন্দরী স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাহমিনা বেগম ওই উপজেলার নসরতপুর ইউনিয়নের ডুমুরি গ্রামের প্রবাসী জালাল উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানের জননী।

রোববার বিকেলে বগুড়া শজিমেক হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা- বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাহমিনা। তবে কী কারণে তিনি এমন কাণ্ড করেছেন তা জানা যায়নি।

নিহতের শাশুড়ি জাহানারা বেগম বলেন, ১০ বছর আগে আমার ছেলে জালাল উদ্দিনের সঙ্গে বিয়ে হয় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঘুনসিগ্রামের ইলিয়াস আলীর মেয়ে তাহমিনার। তাদের দুটি সন্তান আছে। জালাল চার বছর ধরে মালয়েশিয়ায় আছে।

তিনি আরো বলেন, রোববার দুপুরে তাহমিনাকে আমরা বাড়ির বাথরুমে অচেতন অবস্থায় পাই। পরে হাসপাতালে নেয়ার পর জানতে পারি সে গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। ওইদিন বিকেলে হাসপাতালেই তার মৃত্যু হয়। আমরা ধারণা করছি- আমার ছেলের সঙ্গে কোনো কিছু নিয়ে মনোমালিন্যের জেরে সে এমন কাণ্ড করেছে।

শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ মণ্ডল জানান, ময়নাতদন্ত শেষে সোমবার সকালে তাহমিনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102