ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বার্থপর মানুষের জন্য হেদায়েত চেয়ে মমতাজের ফেসবুক পোস্ট

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বাংলাদেশের ফোক গানের সম্রাজ্ঞী জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগম। টানা তিনবার জাতীয় সংসদের সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন। কিন্ত নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

এরপর স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কালো টাকার বিনিময়ে বিএনপির ভোট কিনে নিজেরা সিল মারার অভিযোগসহ তার অনুসারীদের মারপিটের ঘটনায় পুলিশকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বেশ আলোচনায় ছিলেন সংগীতশিল্পী মমতাজ বেগম।

এবার নিজের খ্যাতি নিয়ে বিড়ম্বনা ও সুনাম রক্ষায় মুখ বুজে অত্যাচার সহ্যের কথা জানিয়ে সোমবার রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট শেয়ার করলেন মমতাজ বেগম।

মমতাজ বেগমের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাঁটা মনে হয়। সুনাম নষ্ট হবে এই ভয়ে মুখ বুজে কত যে অত্যাচার সহ্য করতে হয় তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানেনা। যা কিছু অর্জন করেছি তা আমার অনেক কষ্টের অর্জন। মা বাবা পীর মুর্শিদের দোয়াও আছে। আমার এই অর্জনের পিছনে নির্দিষ্ট কোনও ব্যক্তির হাত না থাকলেও আজ সেটাকে ধ্বংস করতে কতিপয় কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছে। যারা কোনোদিনই আমার সুনাম, খ্যাতি, অর্জন, ভালো থাকা কোনোভাবেই সহ্য করতে পারে নাই, তবুও আমি আমার সাধ্যমতো তাদের কে সম্মান ও সহযোগিতা করে আসছি, কিন্তু লাভ হয়নি!সুযোগ বুঝে ঠিকই আমাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে দিচ্ছে। কষ্টটা হলো আমি যা না, আমি যা করিনি সেই অপবাদ আমাকে দিচ্ছে শুধু মাত্র কিছু অর্থ স্বার্থের বিনিময়ে।আমি জানি সত্যটা ঠিকই একদিন এ দেশের মানুষ জানবে শুধু সময়ের অপেক্ষামাত্র। আল্লাহ তুমি এই স্বার্থপর মানুষ গুলো কে হেদায়েত দান করো

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102