ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাস্থ্যবিধি নিশ্চিতে নোয়াখালীর ৯ উপজেলায় ৬৫ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নোয়াখালীতে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য ঝুঁকি এড়াতে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতকরণের লক্ষ্যে একযোগে জেলা সদরসহ ৯ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মাস্ক বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার সহ উর্ধবতন সরকারি কর্মকর্তাগণ।

জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, জেলা সদরে ১৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি উপজেলা পর্যায়ে ৯ জন উপজেলা নির্বাহী অফিসার ও ৯ জন সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না কারার দায়ে দোকানী, পথচারী ও গাড়ির চালক ও যাত্রীদের জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকটি দোকান বিভিন্ন মেয়াদে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬৫টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা এবং একটি দোকান তিন দিনের জন্য বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়।

এছাড়া মাস্ক পরিধানে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে কিশোর তুরুণদের একটি সংগঠন জেলা সদরে মানববন্ধন ও মাস্ক বিতরণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102