ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাস্থ্যবিধি মেনেই চলবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ২৩ বার পঠিত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে ঘোষিত বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) হাফিজুর রহমান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মেনেই বাণিজ্য মেলার কার্যক্রম চলবে। বিধিনিষেধ মেনে বাণিজ্য মেলার কার্যক্রম চলবে তাতে অসুবিধা নেই। এছাড়া বন্ধ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। মার্কেট তো চলছেই, মেলা খোলা জায়গায় না। তবে যতটুকু খোলা আছে সেখানে যাতে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে কঠোর নজরদারি থাকবে।
এর আগে আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হওয়া স্বাস্থ্যবিধি নিয়ে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসমূহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম মাস থেকেই ঢাকার অদূরে পূর্বাচলে চলছে বাণিজ্যমেলা। এবারের মেলায় ২২৭ টি প্যাভিলিয়নে জায়গা করে নিয়েছে দেশি-বিদেশি নানা পণ্য। তবে মেলার অর্ধেক সময় পার হওয়ার আগেই ওমিক্রনের প্রভাবে বিরূপ প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102