ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাস্থ্যবিধি মেনেই বইমেলা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। করোনা ভাইরাস মোকাবিলা করতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই বইমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবার বিশাল পরিসরে মেলা অনুষ্ঠিত হবে। প্রায় ১৫ লাখ বর্গফুট এলাকাজুড়ে এবারের মেলা আয়োজিত হবে। গতবারের থেকে প্রায় এক-তৃতীয়াংশ বেশি এলাকায় এবারের মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, এবারের মেলায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা। মাস্ক পরিধান ছাড়া কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আমাদের ভ্রাম্যমাণ টিম থাকবে বিষয়টি নজরদারির জন্য।

এছাড়াও আমরা মেলার প্রতিটি প্রবেশ পথে স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি। এর পাশাপাশি ঝড়বৃষ্টি থেকে বাঁচতে চারটি আশ্রয়কেন্দ্রও থাকছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, এবার আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট থেকে একটি নতুন প্রবেশ পথ তৈরি করেছি। সেই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এলাকা সংলগ্ন জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রেখেছি।

আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে বইমেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। করোনা মহামারির কারণে এবারই প্রথমবারের মতো ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102