ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাস্থ্যবিধি মেনে কুবিতে স্নাতক-স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) করোনার কারণে আটকে থাকা স্নাতক শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদ ভবনে পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য মতে, প্রথম পর্যায়ে ৮ বিভাগের আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে। যা চলবে আগামী ১৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত। এর মধ্যে বাকি বিভাগগুলোর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয়েছে। এ ছাড়াও পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের স্বাস্থবিধি মেনে পরীক্ষার হলে বসানো হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ১০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এ বিষয়ে বলেন, আমি সকালে এসেই পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি। সবাই স্বাস্থবিধি মেনে পরীক্ষায় অংশ নিয়েছে। বাকি থাকা বিভাগগুলোর পরীক্ষাও স্বাস্থবিধি মেনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102