ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাস্থ্যবিধি মেনে চলছে হজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৮ বার পঠিত

করোনাকালে দ্বিতীয়বারের মতো সীমিতসংখ্যক হাজির অংশগ্রহণে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত শনিবার (১৭ জুলাই) থেকে সৌদির বিভিন্ন স্থান থেকে হাজিরা মক্কার মসজিদুল হারামে এসে তাওয়াফ শুরু করেছেন।

শনিবার ভোরবেলা থেকে হাজিদের পদচারণায় মুখরিত হয়েছে পবিত্র কাবা চত্বর। গতকাল রোববার (১৮ জুলাই) থেকে হজের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২২ জুলাই পাঁচ দিন পর্যন্ত হজের কার্যক্রম অব্যাহত থাকবে।
২০১৯ সালে ২৫ লাখের বেশি লোক হজ পালন করলেও এ বছর সৌদিতে অবস্থানরত মাত্র ৬০ হাজার লোক হজ পালন করতে পারছেন। মাত্র ১০ দিনে অনলাইনে সাড়ে পাঁচ লাখ আবেদনের মধ্যে মাত্র ৬০ হাজার লোককে নির্বাচন করা হয়। এবার হজে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ১৮ থেকে ৬৫ বছর বয়সী হজযাত্রীদের নির্বাচন করা হয়।

হজের প্রাথমিক কার্যক্রম হিসেবে হাজিরা এরই মধ্যে কাবার তাওয়াফ (তাওয়াফ কুদুম) শুরু করেছেন। এরপর তাঁরা সাফা-মারওয়া সায়ি করবেন। গতকাল রবিবার তাঁরা মিনা প্রাঙ্গণে অবস্থান করেছেন। এরপর আজ সোমবার তাঁরা ১০ কিলোমিটার দূরের আরাফা প্রাঙ্গণে যাবেন। এর পরদিন তাঁরা ঈদুল আজহা উদযাপন করবেন।

আধুনিক ইতিহাসের সবচেয়ে কমসংখ্যক হজযাত্রীর অংশগ্রহণে গত বছর হজ অনুষ্ঠিত হয়েছে। এবারও সীমিতসংখ্যক অংশগ্রহণকারীকে নিয়ে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা সংক্রমণ রোধে ২০২০ সালে দীর্ঘ ছয় মাস সর্বসাধারণের ওমরা কার্যক্রম স্থগিত থাকে। এরপর আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সীমিতসংখ্যক অংশগ্রহণকারীকে নিয়ে হজের কার্যক্রম শুরু হয়। সূত্র : আল আরাবিয়া

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102