ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে এসএসসি পরীক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪৮ বার পঠিত

সীমিত পরিসরে সশরীরে ক্লাস, পরীক্ষা ও স্কুল উপস্থিতির মধ্য দিয়ে করোনাকালের দেড় বছর ধরে ক্ষতিগ্রস্ত শিক্ষাজীবনকে স্বাভাবিক করতে সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুলগুলোতে ছিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের কঠোরতা।

এরই ধারাবাহিকতায় মহামারির সংকটে দীর্ঘ বিরতিতে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। করোনা সংক্রমণ মাথায় রেখে কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের। এক্ষেত্রে প্রতি বেঞ্চে বসানো হবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরেও একজন শিক্ষার্থীর জন্য একজন অভিভাবক উপস্থিতি নিশ্চিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শিক্ষা বোর্ডের আওতায় ৬০টি ভিজিলেন্স টিম কাজ করবে কেন্দ্রগুলোতে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রতি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসানো হবে। অভিভাবকদেরও আমরা বলেছি পরীক্ষার হলের বাইরে তারা যেন ভিড় না করে। কারণ ভিড় করলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে।’

স্কুলগুলো বলছে, ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা পাবলিক পরীক্ষা নেওয়াকে সহজ করবে।

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৬১ হাজার ১৩৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। যা গতবারের তুলনায় ১৭ হাজার ৪৮ জন বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102