ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ। আর এ ব্যার্থতার দায় নিয়ে স্বাস্থ্যস্থমন্ত্রীর পদত্যগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, করোনা মোকাবিলা করতে সরকার শুধুমাত্র নিজেদের দূর্নীতির সুযোগ খুঁজেছে। জনগণের সঙ্গে প্রতারণা করে সমগ্র জাতিকে চরম স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিয়ে নিজেদের অযোগ্যতা, দায়িত্বহীনতা ও দূর্নীতির প্রমান দিয়েছে। জনগণকে এই চরম অনিশ্চয়তা ও জীবনের ঝুঁকি তৈরী করার অপরাধে সরকারকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। স্বাস্থ্য মন্ত্রীর এ ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত।

মির্জা ফখরুল বলেন, অবিলম্বে মূল্য পরিশোধিত ভ্যাকসিন সরবরাহের জন্য ভারত সরকারের সঙ্গে বোঝাপড়া করতে হবে। ব্যর্থ হলে আন্তর্জাতিক পর্যায়ে আইনের আশ্রয় গ্রহণ করতে হবে। অবিলম্বে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবী জানাই।

বিএনপি মহাসচিব আরো বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এবং সরকারের অপরিকল্পিত লকডাউনের বিপর্যস্ত দরিদ্রপীড়িত মানুষের পাশে ২০২০ সালে বিএনপি ও অঙ্গ সংগঠন সকল স্তরের নেতৃবৃন্দ প্রায় ২ কোটি মানুষের পাশে দাড়িয়েছিলো সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে। স্বাধীনতার দিবসে ভারতের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সরকার প্রায় ২০জন মানুষকে গুলি করে হত্যার পর সরকার চিরাচরিত কৌশল নিয়ে বিরোধী দল ও বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। নেতা-কর্মীরা কেউ নিজ বাড়িতে অবস্থান করতে পারছে না। এরপরেও পরিস্থিতি বিবেচনা করে বিএনপিসহ সকল স্তরের নেতা-কর্মীদের দুঃস্ত জনগণের সহযোগীতার জন্য পাশে দাড়ানোর আহ্বান জানাই।

এছাড়াও স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদীর ভারত সফরকে কেন্দ্র করে সরকার সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে থাকায় আবার গণহারে মিথ্যা মামলা ও গ্রেপ্তার শুরু করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানান বিএনপি মহাসচিব।

হেফাজতে ইসলামে ‘সংকট’ সৃষ্টি করে সরকার ফায়দা নিচ্ছে বলে মন্তব্য করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, হেফাজতের বিষয়টা হেফাজতকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। ওদের ইন্টারনাল ব্যাপার-কমিটি ভেঙে দেওয়া, কমিটি তৈরি করা-এগুলো তারাই উত্তর দিতে পারবে। রাজনৈতিক দল হিসেবে আমরা পুরো বিষয়টাকে মনে করি, আজকে এটা সরকারের সৃষ্টি করা। পুরো ক্রাইসিসটা তৈরি করেছে সরকার, এই ক্রাইসিসটা তৈরি করে তারা ফায়দা নিচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রী ক্রমাগত মিথ্যাচার এবং ঘটনাগুলোর সঙ্গে বিএনপি’র শীর্ষ নেতৃত্বসহ বিএনপি নেতা-কর্মীদের সম্পৃক্ত করে কল্প কাহিনী প্রচার সরকারের কতৃত্ববাদী একনায়কতান্ত্রিক একদলীয় রাষ্ট্র ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার চক্রান্তের একটি অংশ বলে প্রতীয়মান হয়।

বিএনপিকে ধ্বংস করবার এটা একটা গভীর ষড়যন্ত্র বলে মনে করা হয়। গ্রেপ্তারকৃত হেফাজত নেতৃবৃন্দেকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে তাদের থেকে তথা কথিত মিথ্যা স্বীকারোক্তির বরাত দিয়ে এই জঘণ্য মিথ্যাচার চালানো হচ্ছে বলে সভা মনে করে। সভা অবিলম্বে এইসব মিথ্যাচার বন্ধ করার আহ্বান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102