ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩০ বার পঠিত
বগুড়া

বগুড়ার শাজাহানপুরের সাবরুল বাজারে প্রকাশ্যে শিহাব উদ্দিন বাবু (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ মে) রাত ৮টার দিকে সাবরুল বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাবু সাবরুল বাজার এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে এবং সাবরুল বাজারের শহিদুল মৎস্য ভান্ডারের স্বত্বাধিকারী। তিনি শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজ কল্যাণসম্পাদক ছিলেন।

জানাগেছে, শিহাব উদ্দিন বাবু সাবরুল বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এসময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে বাজারে লোকজন কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর পরই বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, সাবরুল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছেন। হত্যাকাণ্ডের কারণ এখনও কিছু জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102