ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে নেত্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৮ বার পঠিত

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুদ্দিন শামীমের সঙ্গে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এক নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিগুলো ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শামীমসহ ওই নেত্রী তাদের কয়েকজন সঙ্গী নিয়ে মদের আসর বসিয়েছেন। ওই আসরের আরেক ছবিতে সিগারেট হাতে ওই নেত্রীকে শামীমের সঙ্গে ঘনিষ্ঠ হতেও দেখা যায়। এ ছাড়া দুজনের একান্ত আরও বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুদ্দিন শামীম নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীমের কাছের লোক হিসেবে পরিচিত। এছাড়া তিতুমীর কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী ও বর্তমান যুব মহিলা লীগের ওই নেত্রীর বাড়িও সোনাইমুড়ীর বারোগাঁও ইউনিয়নে।

এ বিষয়ে নুরুদ্দিন শামীম জাগো নিউজকে বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমাদের দলীয় প্রতিপক্ষরা ওই নেত্রীর সঙ্গে আমার ছবি সুপার এডিট করে অপপ্রচার করছে। আমি আইনগত ব্যবস্থা নেবো।

অন্যদিকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রীও তার ছবিগুলো এডিট করা বলে দাবি করেন। এর জন্য যুব মহিলা লীগের আরেক নেত্রীকে দায়ী করেন তিনি। বলেন, ওই মেয়ের কিছুই ছিল না। আমি তাকে খালি হাতে ধরে নেত্রী বানিয়েছি। এখন সে বেঈমানী করে আমার ক্ষতির জন্য এসব ভাইরাল করাচ্ছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহীম বলেন, আমি যেহেতু দলের সংসদ সদস্য স্থানীয় সবাই আমার লোক। নুরুদ্দিন শামীমের সঙ্গে ওই নেত্রীর ছবিগুলো একজন আমাকে পাঠিয়েছে। বিষয়টি দৃষ্টিকটু এবং তাদের একান্ত ব্যক্তিগত তাই কথা বলিনি। তবে শামীম দাবি করেছে ছবিগুলো এডিট করা। বাকিটা আল্লাহ ভালো জানেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102