গাজীপুরের টঙ্গীতে ডিজিটাল সংযোগ স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ‘স্মার্ট টাওয়ার’ নির্মাণের জায়গা পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার সকাল ১০টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের (টেশিস) জায়গায় প্রকল্পের নতুন ভবন নির্মাণের স্থানটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে ওই স্থানের পাশে গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমান মোল্লাসহ টেশিসের অন্যান্য কর্মকর্তারা।