ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্যাটেলাইট ধ্বংসে রাশিয়ার হুমকির জবাব দিল যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪৭ বার পঠিত

পশ্চিমাদের বাণিজ্যিক স্যাটেলাইট ধ্বংসে রাশিয়া যে হুমকি দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন অবকাঠামোর ওপর যে কোনো প্রতিক্রিয়ার সমান প্রতিক্রিয়া দেখানো হবে।

nagad-300-250
বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকের সঙ্গে আলাপকালে একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সর্বজনীনভাবে পাওয়া তথ্যানুযায়ী মনে হচ্ছে রাশিয়া অ্যান্টি-স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তানতিন ভোরোনতসভ হুমকি দিয়ে বলেন, যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহার করা হয়, তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

তিনি বলেন, বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের অধিপত্য বাড়াতে আমেরিকা ও তার মিত্ররা মহাকাশ সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। পশ্চিমা স্যাটেলাইটগুলো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা চরম বিপজ্জনক একটি প্রবণতা।

ইউক্রেন যু্দ্ধে পশ্চিমা স্যাটেলাইটের ব্যবহারকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে রুশ এই কর্মকর্তা বলেন, এর জবাবে স্বাভাবিকভাবেই তাদের বেসামরিক স্যাটেলাইটগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। এই বেসামরিক স্যাটেলাইটগুলোর মধ্যে বাণিজ্যিক স্যাটেলাইটও রয়েছে।

হামলার হুমকি দিলেও কনস্তানতিন ভোরোনতসভ নির্দিষ্ট কোনো স্যাটেলাইট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।

সূত্র: রয়টার্স, ইউএসনিউজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102