ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘স্যার, সাগর আমারে খালি ধর্ষণ করতে চায় বিয়ে করতে চায় না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

স্যার আমার স্বামী-সন্তান-চাকরি সবই ছিল। কিন্তু আজ আমার কিছুই নেই। পাইকপাড়ার জাহাঙ্গীর শেখের পোলা সাগর শেখের জন্য আমার সব শেষ হইয়া গেছে। তার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে আমার দুই বছর ধরে সম্পর্ক হয়। সাগরের কথায় আমি স্বামী, সংসার, চাকরি সবই ছেড়ে দিয়েছি। আমার একটি সন্তান আছে। তার ভবিষ্যৎও অনিশ্চিত করে দিয়েছি। কিন্তু সাগর এখন আর আমাকে বিয়ে করতে চায় না। খালি ধর্ষণ করতে চায়।’ গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানায় এসে প্রেমিকের বিরুদ্ধে এমনি অভিযোগ করেছেন এক প্রেমিকা। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ীর আব্দুল্লাপুরের এক বিবাহিত তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম পাইকপাড়ার জাহাঙ্গীর শেখের ছেলে সাগর শেখের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি প্রেমিক সাগরের কথায় ওই তরুণী তার স্বামীকে তালাক দেন এবং চাকরিও ছেড়ে দেন। পরে গেল ৯ ডিসেম্বর ওই নারীকে ঘোরার কথা বলে বন্ধুর বাড়িতে নিয়ে যায় সাগর। সেখানে ঘরের দরজা বন্ধ করে তরুণীর সঙ্গে বিয়ে ছাড়াই শারীরিক সম্পর্ক করতে চায় সে। এতে ভুক্তভোগী তরুণী রাজি না হওয়ায় সাগর তরুণীকে ফেসবুকে খারাপ খারাপ ছবি বানিয়ে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

এরপর থেকে তরুণীকে বারবার শারীরিক সম্পর্কের জন্য সাগর চাপ দিতে থাকে। নিরুপায় হয়ে গত বৃহস্পতিবার ভুক্তভোগী তরুণী টঙ্গীবাড়ী থানায় এসে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, বৃহস্পতিবার এক নারী তার প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

#বিডি২৪লাইভ ডট কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102