ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্লোগান যদি দিতে হয়, শেখ হাসিনার নামে দিন: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, স্লোগান যদি দিতে হয় তা হলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দিন।

নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে সোমবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পর এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, অনেক অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি আমরা। আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলছেন দেশ।

প্রধান অতিথি ওবায়দুল কাদের সম্মেলনস্থলে আসেন বেলা সাড়ে ১১টায়। ১১টা ৪০ মিনিটে তিনি বিশেষ অতিথিদের নিয়ে সভামঞ্চে উঠেন।

এর পর দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি না আসায় ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102