ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়কে প্রাণ গেল সৈয়দপুর ছাত্রলীগ নেতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে আহত নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগ নেতা অলিউল হাসান জুয়েল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তারাগঞ্জে শলেয়শা খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে।

এই নিয়ে সংঘর্ষে মোট ১০ জনের মৃত্যু হলো।
নিহত ছাত্রলীগ কর্মী অলিউল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদকসহ এক নম্বর কামারপুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তরুণ এই নেতা ছিলেন মিশুক। তার অকাল মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জুয়েল সৈয়দপুর থেকে ওই বাসে করে তারাগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপতালে নেওয়া হলে সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

এর আগে, রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরেক সাবেক ছাত্রলীগ কর্মী নিহত ও পার্শ্ববর্তী সংগলশী ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আকিবুজ্জামান আকিব গুরুতর আহত হন।

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সজিব জানান, রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। জুয়েল জরুরি কাজে সৈয়দপুর থেকে তারাগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনায় ছাত্রলীগের নিবেদিত এক প্রাণ ছিল। আমরা ছাত্রলীগের এক প্রাণকে হারিয়েছি।

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন বলেন, দলকে একত্রিত করে মানবিক কাজে সব সময় এগিয়ে থাকতো সে। দলের সবার কাছে তিনি পছন্দনীয় এক লিডার ছিল। আমরা সবাই স্তব্ধ তাকে হারিয়ে।

ছাত্রলীগ এই নেতার অকাল মৃতুতে শোক জানিয়েছেন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102