ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়কে প্রাণ ঝরলো এসএসসি পরীক্ষার্থীসহ দুজনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৮ বার পঠিত

মানিকগঞ্জ পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও দুই আরোহী। সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টার দিকে সদর উপজেলার বেতিলা ও জাগীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার মজিবুর মিয়ার ছেলে ও স্থানীয় নবারুন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফিরোজ আহমেদ (১৬) এবং জাগির ইউনিয়নের গোলড়া চরখণ্ড গ্রামের আব্দুল আলীর ছেলে মো. মাহিম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে সদর উপজেলার মানিকগঞ্জ-হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বেতিলা-মিতরা এলাকায় মোটরসাইকেল, ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী ফিরোজ আহমেদ নিহত হন। এ ঘটনায় আহত অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া ঢাকা আরিচা-মহাসড়কের জাগীর এলাকার বসুন্ধরা গেটের সামনে অজ্ঞাত বাসের চাপায় নিহত হন মো. মাহিম।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102