চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের হাটমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বারৈয়ারা গ্রামের ওয়াজ উদ্দিন (২৮) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিকুন নাহার (২৩)।
এলাকাবাসী জানান, উপজেলার বারৈয়ারা গ্রামের ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে সাচার বাজারে একটি প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিতে যান। বাড়ি ফেরার পথে হাটমুড়া এলাকায় মালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।