ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সয়াবিন তেল নতুন দামে বিক্রি আজ থেকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

সরকারি ঘোষণার তিনদিন পর আজ বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে নতুন দামে বাজারে সয়াবিন তেল কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন ঘোষণা অনুসারে, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকায় বিক্রি করা হবে।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় সরকার গত ১৭ জুলাই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করে। সরকার নির্ধারিত এ দাম ১৮ জুলাই সোমবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিল।

কিন্তু তিনদিন পর সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রির ঘোষণা দিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

এ ছাড়া ২ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৯৮ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩৭০ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৯১০ টাকা।

অন্যদিকে দাম কমানোর পর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি করা হবে ১৬৬ টাকায়। এ ছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম দাঁড়িয়েছে ১৫২ টাকায়।

এদিকে নতুন দামের সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বাজারে অভিযানে থাকছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার থেকে সারা দেশে এ অভিযান চালাচ্ছে সরকারি এই সংস্থা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102